রংপুর    সোমবার, ০৮ জুন ২০২৬
জুফাস নিউজ

বিসিবি নির্বাচন আজ

বিসিবি নির্বাচন আজ
বিসিবির লোগো । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ পরিচালনা পর্যদের নির্বাচন। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।  ভোটগ্রহণ শেষ হলে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির নির্বাচন ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়েছে। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও দু’জনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।  অর্থাৎ আজকের নির্বাচনে ১৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।যেখানে অংশ নিচ্ছেন ২৩ কাউন্সিলর।  যদিও নির্বাচন নিয়ে খুব একটা উত্তাপ দেখা যাচ্ছে না।

গেল ২৫ মে জানা গিয়েছিল নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকাও। যেখানে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে প্রার্থী রয়েছেন ১২ জন, নির্বাচিত হবেন ১০ জন।  ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১২টি পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার) থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬

বিসিবি নির্বাচন আজ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ