রংপুর    সোমবার, ০৮ জুন ২০২৬
জুফাস নিউজ

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে বোদা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এডিস মশা নিধনে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বোদা পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এ সময় ইউএনও রবিউল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, বোদা পৌরসভা ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে পৌর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সবার সমন্বিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তিনি পৌরবাসীসহ সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে বোদা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এডিস মশা নিধনে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বোদা পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এ সময় ইউএনও রবিউল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, বোদা পৌরসভা ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে পৌর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সবার সমন্বিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তিনি পৌরবাসীসহ সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ