পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী গেটলক বাসটিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে যাত্রীবাহী ওই গেটলক বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিল।
বাসটি বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থাতেই একজন যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি বাসের নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে নিজের বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটার খবর পেয়ে বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একযোগে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন