রংপুর    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জুফাস নিউজ

রুহিয়ায় ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি । ছবি: হেল্প ডেক্স

মানবসেবা, পরিবেশ রক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি এর উদ্যোগে বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে ২০২৬ ইং) রুহিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি এর সদস্যবৃন্দ এবং স্থানীয় ছাত্রসমাজ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং একটি সুস্থ সুন্দর পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা।” তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় রক্তদানের উপকারিতা, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তের গ্রুপ জানা থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মানবকল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রুহিয়ায় ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

মানবসেবা, পরিবেশ রক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি এর উদ্যোগে বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে ২০২৬ ইং) রুহিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। 

বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি । ছবি: হেল্প ডেক্স

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি এর সদস্যবৃন্দ এবং স্থানীয় ছাত্রসমাজ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং একটি সুস্থ সুন্দর পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা।” তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় রক্তদানের উপকারিতা, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তের গ্রুপ জানা থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মানবকল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ