রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে মোট ১ হাজার ৯শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ সার বিতরণ করা হয়।
বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন