রংপুর    সোমবার, ২৫ মে ২০২৬
জুফাস নিউজ

কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছে। তবে বড় ধরনের এই দুর্ঘটনায় অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি; বাসে থাকা সকল যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।আজ সোমবার (২৫ মে) সকাল কাউনিয়ার বেইলি ব্রিজ সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে বাসটি যাওয়ার সময় বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক ছেড়ে পাশে থাকা একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। ধাক্কায় বাসের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হলেও বাসের ভেতরে থাকা যাত্রীদের কেউই গুরুতর আহত হননি। [TECHTARANGA-POST:6002]দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাসের জানালা ও দরজা দিয়ে যাত্রীদের নিরাপদে বের করে নিয়ে আসেন।

কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, প্রাণে বাঁচলেন সকল যাত্রী