রংপুর    রোববার, ২৮ জুন ২০২৬
জুফাস নিউজ

বিকাশ নম্বরে ভুল করে টাকা চলে গেলে ফেরত পাওয়ার উপায়

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনন্দিন লেনদেন এখন অনেক সহজ হলেও অসাবধানতার কারণে প্রায়ই ভুল নম্বরে টাকা চলে যাওয়ার ঘটনা ঘটে। এমন উন্নত সঠিক নিয়মে দ্রুত পদক্ষেপ নিলে পাঠানো টাকা ফেরত পাওয়া সম্ভব বলে জানান প্রযুক্তি বিশেষজ্ঞরা।অভিযোগ করার আগে প্রাপককে সরাসরি ফোন করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।টাকা ভুল নম্বরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গ্রাহক ফোন করলে অনেক সময় প্রাপক সেই অর্থ দ্রুত তুলে বা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নিতে পারেন। এই কারণে প্রথমেই আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া বেশি নিরাপদ ও কার্যকর। যে নম্বরে ভুল করে টাকা পাঠানো হয়েছে, সেখানে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, তবে টাকা ফেরত পাওয়া সহজ। এক্ষেত্রে গ্রাহক নিজের বিকাশ অ্যাপ্লিকেশনের সেন্ড মানি অপশনে গিয়ে সংশ্লিষ্ট লেনদেনের পাশে থাকা ক্যানসেল বাটনে ক্লিক করে টাকা নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারবেন।কিন্তু ওই নম্বরে যদি আগে থেকেই অ্যাকাউন্ট সচল থাকে, তবে গ্রাহককে দ্রুত নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। জিডিতে লেনদেনের ট্রানজেকশন আইডি, তারিখ, সময় এবং নির্দিষ্ট টাকার পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। এরপর বিকাশের হেল্পলাইন ১৬২৪৭ নম্বরে কল করে অথবা লাইভ চ্যাটের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। পরবর্তীতে জিডির কপি, জাতীয় পরিচয়পত্র এবং লেনদেনের যাবতীয় তথ্য নিয়ে সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।বিকাশ কর্তৃপক্ষ সরাসরি কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে অন্য কাউকে দেওয়ার আইনি অধিকার রাখে না। তাই ভুল লেনদেনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রাপকের সম্মতির ভিত্তিতেই অফিশিয়াল প্রক্রিয়ায় টাকা ফেরত দেওয়া হয়। প্রাপক যদি টাকা দিতে অস্বীকৃতি জানান, তবে ভুক্তভোগী গ্রাহককে পরবর্তী আইনি প্রক্রিয়ার সহায়তা নিতে হবে। যেকোনো বড় অঙ্কের লেনদেনের আগে নম্বর দুই থেকে তিনবার মিলিয়ে নেওয়া এবং পিন নম্বর দেওয়ার আগে প্রাপকের নাম নিশ্চিত করা উচিত।

বিকাশ নম্বরে ভুল করে টাকা চলে গেলে ফেরত পাওয়ার উপায়