দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নন্দিনী হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন নির্মম ঘটনার জন্য শোক ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত শিশু নন্দিনীর বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে অবস্থান করেই নন্দিনীর পরিবারের পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জেলার তিনজন সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিকভাবে তারা হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত চার্জশিট দাখিল করা হবে। তিনি আরও বলেন, যারা একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।
এ সময় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের গ্রেফতারের পর শান্তিপূর্ণভাবে ফিরে যাচ্ছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতে কারা উসকানি দিয়ে প্রশাসনের ওপর হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া আরেকটি গুরুতর অপরাধ। যারা প্রশাসনের কাজে বাধা দিয়েছে, হামলা চালিয়েছে কিংবা সংঘবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশ্বস্ত করে বলেন, সাধারণ নিরীহ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন