রংপুর    মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আর্জেন্টিনার জয়ে রংপুরে বাঁধভাঙা উল্লাস

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য এক যুবক আটক

রংপুর নগরীতে হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পুলিশ

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

তারাগঞ্জে নবাগত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জীকে কৃত্রিম প্রজনন সমিতির ফুলেল শুভেচ্ছা

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

তারাগঞ্জে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিলল ৯ বছরের শিশুর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

আর্জেন্টিনার জয়ে রংপুরে বাঁধভাঙা উল্লাস

আর্জেন্টিনার জয়ে রংপুরে বাঁধভাঙা উল্লাস
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের জয়সূচক দুটি গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। আর এতেই রংপুরে উল্লাসে মেতেছেন আর্জেন্টিনা ভক্তরা।

সোমবার রাত ১১টায় শুরু হয় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার খেলা। রংপুর টাউন হল মাঠে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে রংপুর সিটি করপোরেশন। খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আকাশি-সাদা জার্সিতে। কারও হাতে পতাকা, কারও হাতে বাঁশি।

ম্যাচের শুরুর তৃতীয় মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করেন অস্ট্রিয়ার খেলোয়াড়। এতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি মেসি মিস করায় হতাশ হয়ে পড়েন মেসি ভক্তরা।

মেসির পায়ে যখন বল, তখনই সবাই চিৎকার করে ওঠে ‘মেসি, মেসি’ বলে। ৩৮ মিনিটের মাথায় মেসির পা থেকে প্রথম গোল আসে আর্জেন্টিনার। আর ওই মুহূর্তেই হইহই রইরই চিৎকারে মেতে ওঠে পুরো এলাকা। খেলা যখন শেষ প্রান্তে, ঠিক তখনই মেসি দেখিয়ে দেন কীভাবে গোল করতে হয়। পুরো ৯০ মিনিটে দুই গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির এই দুই গোলে জয় পাওয়ায় রংপুরে আর্জেন্টিনা ভক্তরা আনন্দে উল্লাস করেন।

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি জহির আলম নয়ন বলেন, “ব্রাজিলের ভক্তরা বলেছিল অস্ট্রিয়া খুব শক্তিশালী দল, আর্জেন্টিনার কি জানি হয় আজ! আর্জেন্টিনা সেটি আজও মাঠেই প্রমাণ করে দিয়েছে। আর্জেন্টিনা ফ্যান ও ফুটবল টিমের জন্য আমরা তৈরি করেছি একটি গান।”

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সহ-সভাপতি ফরহাদুজ্জামান ফারুক বলেন, “আমরা প্রত্যাশিত জয় পেয়েছি। অস্ট্রিয়া যেভাবে খেলেছে, নিঃসন্দেহে তারা অনেক ভালো খেলেছে। এবং আজকে মেসি অসাধারণ খেলেছে। আমরা বিশ্বাস করি আগামী ম্যাচ থেকে আরও খুব ভালো খেলবে এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।”

আর্জেন্টিনা ভক্ত তানবীর হোসেন আশরাফী বলেন, “আর্জেন্টিনা খুব নান্দনিক খেলেছে। ফুটবল বিশ্বে এক নম্বর প্লেয়ার মেসি। তার যে গোল দুইটা আমরা দেখলাম, এবারের বিশ্বকাপে মোট পাঁচটি গোল হলো তার।”

টাউন হল মাঠে খেলা দেখতে আসা রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্রাজিল টিমের সমর্থক সরকার মাজারুল মান্নান বলেন, “এই অস্ট্রিয়া দশ বছর পর খেলতে এসে আর্জেন্টিনাকে ঘামিয়ে দিয়েছে। তবে মেসি দুর্দান্ত খেলেছে। মেসি সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা গোলদাতা। তাকে আমি অভিনন্দন জানাই। আমি চাই আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনালে উঠুক, একসঙ্গে তাদের খেলাটা উপভোগ করব।”

এছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলা দেখতে আসা মানুষের ঢলে ক্যাম্পাস জনসমুদ্রে পরিণত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আর্জেন্টিনার জয়ে রংপুরে বাঁধভাঙা উল্লাস

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ