রংপুর    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

তারাগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রথাগত তদারকি পেরিয়ে ক্লাসরুমে ইউএনও: তারাগঞ্জে বদলে যাচ্ছে শিক্ষার সার্বিক চিত্র

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

জমি লিখে না দেওয়ায় বদরগঞ্জে মাকে মারধর: ৯ মাস ধরে গৃহহীন বৃদ্ধা, থানায় মামলা

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

রংপুর পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ৩ লাখ টাকার জিআর নগদ অর্থ বিতরণ

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

রংপুর নগরীতে হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পুলিশ

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত নুজসাত নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর নুজসাতের মরদেহ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থান করে মোবাইল ফোন ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার একপর্যায়ে নিচে পড়ে যান।

সনাতন চক্রবর্তী বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে নুজসাতের মোবাইল উদ্ধার করা হয়েছে। ফোনের তথ্যের ভিত্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি হোটেল বা রেস্টুরেন্টে যাননি। লিফটে করে সরাসরি ছাদে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

বিষয় : নিহত হোটেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রংপুর নগরীতে হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত নুজসাত নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর নুজসাতের মরদেহ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থান করে মোবাইল ফোন ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার একপর্যায়ে নিচে পড়ে যান।

সনাতন চক্রবর্তী বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে নুজসাতের মোবাইল উদ্ধার করা হয়েছে। ফোনের তথ্যের ভিত্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি হোটেল বা রেস্টুরেন্টে যাননি। লিফটে করে সরাসরি ছাদে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ