রংপুর    শুক্রবার, ২৬ জুন ২০২৬
জুফাস নিউজ

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ, বিবাহিতরাও পারবেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী তাদের ২০২৭এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১১ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এবার অবিবাহিতদের পাশাপাশি বিবাহিত নারী ও পুরুষদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

গত ৭ মে থেকে শুরু হয়েছে এই নিয়োগের আবেদন কার্যক্রম।শিক্ষা শাখায় স্পেশাল এডুকেশন, সাধারণ বিষয় এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে মূলত এই লোক নেওয়া হবে। সাধারণ বিভাগের জন্য ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পাস হওয়া চাই।

ইঞ্জিনিয়ারিং শাখায় কম্পিউটার সায়েন্স, অ্যারোনটিক্যাল, মেকাট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৪ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩ থাকা প্রয়োজন।

আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ১ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এক হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দিয়ে অনলাইনে আবেদনের পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে।বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ, বিবাহিতরাও পারবেন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ নৌবাহিনী তাদের ২০২৭এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১১ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এবার অবিবাহিতদের পাশাপাশি বিবাহিত নারী ও পুরুষদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

গত ৭ মে থেকে শুরু হয়েছে এই নিয়োগের আবেদন কার্যক্রম।শিক্ষা শাখায় স্পেশাল এডুকেশন, সাধারণ বিষয় এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে মূলত এই লোক নেওয়া হবে। সাধারণ বিভাগের জন্য ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পাস হওয়া চাই।

ইঞ্জিনিয়ারিং শাখায় কম্পিউটার সায়েন্স, অ্যারোনটিক্যাল, মেকাট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৪ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩ থাকা প্রয়োজন।

আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ১ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এক হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দিয়ে অনলাইনে আবেদনের পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে।বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ