প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষকে সাথে নিয়ে সরকার এগিয়ে যেতে চায়। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।দেশের মানুষ পাশে থাকলে সারা দেশে ফ্যামিলি কার্ড ছড়িয়ে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে সুন্দর রাখতে হলে বৃক্ষরোপণ করতে হবে এবং পাশাপাশি সেগুলোর যথাযথ যত্ন নিতে হবে। তিনি বলেন, সন্তান যেমন বড় হলে মা-বাবার আনন্দ হয়, তেমনি গাছ বড় হলেও একই রকম আনন্দ পাওয়া যায়। দেশকে সবুজ করে তুলতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরনে যে পরিবর্তন এসেছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে তা ঠিক করে দিয়ে যাবে না বলেও জানান তিনি।এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
এর আগে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর।
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন