রংপুর    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

বাস মালিক সমিতির দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বাস মালিক সমিতির মধ্যে গেটলক বাস চলাচলের সংখ্যা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে ঠাকুরগাঁও থেকে বিভিন্ন রুটে বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধান না হওয়ায় এবার সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন সংশ্লিষ্টরা। অবরোধের কারণে বাসস্ট্যান্ডের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।জানা গেছে, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর বাস মালিক সমিতির মধ্যে গেটলক বাস চলাচলের সংখ্যা নির্ধারণ ও ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলে আসছে। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।অন্যদিকে, বাস চলাচল পুরোপুরি বন্ধ না থাকলেও যাত্রীদের এক জেলা থেকে অন্য জেলায় যেতে বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে এবং যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী ও দূরপাল্লার যাত্রীরা পড়ছেন বিড়ম্বনায়।[TECHTARANGA-POST:7120]স্থানীয়দের অভিযোগ, বাস মালিক সমিতির অভ্যন্তরীণ বিরোধের কারণে সাধারণ মানুষকে কেন দুর্ভোগ পোহাতে হবে? নিজেদের মধ্যে বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। জনসাধারণের চলাচলের সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন তাঁরা।সচেতন মহলের মতে, পরিবহন মালিকদের পারস্পরিক বিরোধ দ্রুত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন। পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।এদিকে, দীর্ঘদিনের এ বিরোধের স্থায়ী সমাধান না হলে পরিবহন খাতে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

বাস মালিক সমিতির দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ