রংপুর    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

জলঢাকায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ এর আলোচনা সভা ও ফরম বিতরণ অনুষ্ঠিত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিহত ২
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিহত । ছবি: জুফাস নিউজ

নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

আহত মিঠু ইসলাম (৩৫) সে নিহত মজিবর রহমানের ছেলে। 

ঘটনাটি নিশ্চিত করেছেন পঞ্চপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার ও কচুকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

এলাকার সোহেল রানা ও খোরশেদ আলী জানান, আহত নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনার দিন সকালে উক্ত বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচ যন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করছিলো। সে সময় সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলে মজিবর নিহত হয়। বাকি দুইজনকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। অপর আহত মিঠু চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : নীলফামারী নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিহত ২

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

আহত মিঠু ইসলাম (৩৫) সে নিহত মজিবর রহমানের ছেলে। 

ঘটনাটি নিশ্চিত করেছেন পঞ্চপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার ও কচুকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

এলাকার সোহেল রানা ও খোরশেদ আলী জানান, আহত নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনার দিন সকালে উক্ত বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচ যন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করছিলো। সে সময় সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলে মজিবর নিহত হয়। বাকি দুইজনকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। অপর আহত মিঠু চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ