রংপুর    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

সৈয়দপুরে সড়কের মাঝখানে খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা

জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আবু সাঈদ লিওন

উত্তরবঙ্গের চিকিৎসায় নতুন দিগন্ত: নীলফামারীতে শুরু হলো ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা

জলঢাকায় সড়ক-সেতুর অভাবে জনদুর্ভোগ, এমপির হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর আকুল আবেদন

তেল কম দেওয়ায় কিশোগঞ্জের পাম্প ম্যানেজারকে জরিমানা

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা ডিম

নীলফামারীর কিশোরগঞ্জে ভারী বৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয় ধ্বসে পড়েছে, ইউএনও'র পরিদর্শন

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে ধ্বস, ঝুঁকিপূর্ণ ভবন

ভারী বৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয় ধ্বসে পড়েছে, ইউএনও'র পরিদর্শন। ছবি: হেল্প ডেক্স

ভারী বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জের ১নং উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ ধ্বসে পড়েছে। এ ঘটনা নজরে আসার পর রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেন। এর আগে শনিবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

শুক্রবার (১ মে) ভারী বৃষ্টিপাতের কারণে এই বিদ্যালয়ের একটি কক্ষ ধ্বসে পড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়টিতে মোট ১১৬ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের পাঠদানের জন্য তিনটি শ্রেণিকক্ষ ছিল। এর মধ্যে একটি কক্ষ ধ্বসে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা খানম জানান, ভারী বৃষ্টির কারণে শ্রেণিকক্ষটি ধ্বসে পড়েছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সরিয়ে ফেলা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং দুটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনা করানো খুবই কষ্টকর হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন জানান, ইউএনও স্যার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন এবং শ্রেণিকক্ষটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, ধ্বসে পড়া শ্রেণিকক্ষসহ বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে ভারী বৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয় ধ্বসে পড়েছে, ইউএনও'র পরিদর্শন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারী বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জের ১নং উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ ধ্বসে পড়েছে। এ ঘটনা নজরে আসার পর রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেন। এর আগে শনিবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

শুক্রবার (১ মে) ভারী বৃষ্টিপাতের কারণে এই বিদ্যালয়ের একটি কক্ষ ধ্বসে পড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়টিতে মোট ১১৬ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের পাঠদানের জন্য তিনটি শ্রেণিকক্ষ ছিল। এর মধ্যে একটি কক্ষ ধ্বসে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা খানম জানান, ভারী বৃষ্টির কারণে শ্রেণিকক্ষটি ধ্বসে পড়েছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সরিয়ে ফেলা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং দুটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনা করানো খুবই কষ্টকর হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা: মাহমুদা খাতুন জানান, ইউএনও স্যার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন এবং শ্রেণিকক্ষটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, ধ্বসে পড়া শ্রেণিকক্ষসহ বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ