রংপুর    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

সৈয়দপুরে সড়কের মাঝখানে খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধে বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা: পলাতক দুই ঘাতক ছেলে

উদ্বোধনের অপেক্ষায় রংপুরের আধুনিক কসাইখানা: নিশ্চিত হবে স্বাস্থ্যসম্মত মাংস

পাঁচ গ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগ, হাঁটুসমান কাদা, দেখার কেউ নেই

মিঠাপুকুরে অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাই: ৪০টা  সেলাই নিয়ে হাসপাতালে লড়ছেন মনজুরুল

১৫ তারিখের পর থেকেই বাজারজাত করা যাবে দিনাজপুরের লিচু

তারাগঞ্জে নিহত ইলেকট্রিশিয়ান মঞ্জুরুলের পরিবারের পাশে এমপি আজহারুল ইসলাম

দীর্ঘদিন পর বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের গণতান্ত্রিক আয়োজন

দীর্ঘদিন পর বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের গণতান্ত্রিক আয়োজন

মিঠাপুকুরে অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাই: ৪০টা সেলাই নিয়ে হাসপাতালে লড়ছেন মনজুরুল

মিঠাপুকুরে অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাই: ৪০টা  সেলাই নিয়ে হাসপাতালে লড়ছেন মনজুরুল
অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাই । ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গভীর রাতে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের এক নৃশংস ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন অটোভ্যান চালক মোঃ মনজুরুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে নয়ারহাট যাওয়ার কথা বলে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী দুই যুবক মনজুরুলের অটোভ্যানটি ভাড়া করে। চালক মনজুরুল সরল বিশ্বাসে যাত্রী নিয়ে নয়ারহাটের উদ্দেশ্যে রওনা হন।

ভ্যানটি নয়ারহাট পৌঁছানোর ঠিক আগেই নির্জন 'ভাণ্ডারির বাড়ির' সামনে পৌঁছালে পিছন থেকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মনজুরুলের মাথায় উপর্যুপরি কোপাতে থাকে। মাথার অন্তত ৬টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি করে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গোঙানির শব্দ শুনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং তার পরিবারকে খবর দেন। প্রথমে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনজুরুলের মাথায় ৪০টিরও বেশি সেলাই দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আহত মনজুরুল ইসলাম রাণীপুকুর ইউনিয়নের মাটেরহাট (জলচত্তর) গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির ওপর এমন হামলায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

এ ঘটনার পর থেকে জায়গীরহাট-নয়ারহাট সড়ক সংলগ্ন এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশি টহল কম থাকায় অপরাধীরা এ ধরনের দুঃসাহস দেখাচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত এই ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মিঠাপুকুরে অটোভ্যান চালককে কুপিয়ে ছিনতাই: ৪০টা সেলাই নিয়ে হাসপাতালে লড়ছেন মনজুরুল

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গভীর রাতে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের এক নৃশংস ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন অটোভ্যান চালক মোঃ মনজুরুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে নয়ারহাট যাওয়ার কথা বলে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী দুই যুবক মনজুরুলের অটোভ্যানটি ভাড়া করে। চালক মনজুরুল সরল বিশ্বাসে যাত্রী নিয়ে নয়ারহাটের উদ্দেশ্যে রওনা হন।

ভ্যানটি নয়ারহাট পৌঁছানোর ঠিক আগেই নির্জন 'ভাণ্ডারির বাড়ির' সামনে পৌঁছালে পিছন থেকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মনজুরুলের মাথায় উপর্যুপরি কোপাতে থাকে। মাথার অন্তত ৬টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি করে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গোঙানির শব্দ শুনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং তার পরিবারকে খবর দেন। প্রথমে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনজুরুলের মাথায় ৪০টিরও বেশি সেলাই দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আহত মনজুরুল ইসলাম রাণীপুকুর ইউনিয়নের মাটেরহাট (জলচত্তর) গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির ওপর এমন হামলায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

এ ঘটনার পর থেকে জায়গীরহাট-নয়ারহাট সড়ক সংলগ্ন এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশি টহল কম থাকায় অপরাধীরা এ ধরনের দুঃসাহস দেখাচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত এই ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ