এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।
ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। সোমবার (১ জুন) সকাল থেকে বিভিন্ন সরকারি অফিস-আদালত, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় কম।
অধিকাংশ কর্মচারী সকাল সাড়ে ৯টার মধ্যে সচিবালয়ে পৌঁছান। আবার কাউকে ১০টার পরও অফিসে আসতে দেখা গেছে। কেউ আবার গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসেছেন।
ব্যাংকপাড়া হিসাবে খ্যাত মতিঝিলে সব ব্যাংক খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনও কম হয়েছে। এ ছাড়া আদালতেও বিচারপ্রার্থীদের উপস্থিতি ছিল কম।
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মচারীরা অফিসে এলেও তারা নির্ধারিত কক্ষে খুব কমই ছিলেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বেশি ব্যস্ত ছিলেন।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন