রংপুর    বুধবার, ০৩ জুন ২০২৬
জুফাস নিউজ

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু

প্রতিকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম উপজেলার খংগুয়া গ্রামের আব্দুর রশিদের জামাতা।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি জানান, শফিকুল ইসলাম ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসতর্কতাবশত ওই বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

তিনি আরো জানান, ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে জানানো হলে তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম উপজেলার খংগুয়া গ্রামের আব্দুর রশিদের জামাতা।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি জানান, শফিকুল ইসলাম ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসতর্কতাবশত ওই বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

তিনি আরো জানান, ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে জানানো হলে তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ