রংপুর    বুধবার, ১০ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

তারাগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়, মাদক ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ শিশু নিকেতন স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন।

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে অল্প বয়সে প্রেম, বাল্যবিবাহ এবং এসব কারণে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে, সে বিষয়েও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

মতবিনিময় সভায় ওসি মোঃ রুহুল আমিন বলেন, “পড়ালেখাই জীবনের মূল ভিত্তি। শিক্ষা ছাড়া সমাজে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন করা কঠিন। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজের কল্যাণে তাদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।”

সভায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বাস্তব ঘটনা ও উদাহরণের মাধ্যমে সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনে এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬

তারাগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়, মাদক ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ শিশু নিকেতন স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন।

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে অল্প বয়সে প্রেম, বাল্যবিবাহ এবং এসব কারণে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে, সে বিষয়েও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

মতবিনিময় সভায় ওসি মোঃ রুহুল আমিন বলেন, “পড়ালেখাই জীবনের মূল ভিত্তি। শিক্ষা ছাড়া সমাজে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন করা কঠিন। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজের কল্যাণে তাদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।”

সভায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বাস্তব ঘটনা ও উদাহরণের মাধ্যমে সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনে এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ