রংপুর    রোববার, ২৬ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার । ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার (১০ জুন) বিকেলে উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দুওসুও ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে, মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

ফরহাদ হোসেন অভিযোগ করেন, সোমবার ভোরে তার বাড়ির বারান্দা থেকে ১৫০ সিসির একটি হোন্ডা মোটরসাইকেল চুরি হয়। পরদিন আব্দুস সালাম তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা জানান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। ে

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার (১০ জুন) বিকেলে উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দুওসুও ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে, মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

ফরহাদ হোসেন অভিযোগ করেন, সোমবার ভোরে তার বাড়ির বারান্দা থেকে ১৫০ সিসির একটি হোন্ডা মোটরসাইকেল চুরি হয়। পরদিন আব্দুস সালাম তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা জানান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। ে

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ