রংপুর    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ১৮ জুলাই ২০২৬

পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দেবীগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু: ৮ জনের বিরুদ্ধে মামলা

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

তেঁতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহরবানু বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।। ছবি: জুফাস নিউজ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে শহরবানু বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহরবানু বেগম ওই গ্রামের বাসিন্দা এরশাদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শহরবানু। শনিবার সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তারা দ্রুত তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় তার স্বামী এরশাদ আলী ঢাকায় অবস্থান করছিলেন। ছেলে বাইরে কাজে থাকায় বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে

বিষয় : পঞ্চগড়ের খবর ঝুলন্ত লাশ উদ্ধার তেঁতুলিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে শহরবানু বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহরবানু বেগম ওই গ্রামের বাসিন্দা এরশাদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শহরবানু। শনিবার সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তারা দ্রুত তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় তার স্বামী এরশাদ আলী ঢাকায় অবস্থান করছিলেন। ছেলে বাইরে কাজে থাকায় বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ