রংপুর    সোমবার, ২০ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: ভিডিও থেকে নেয়া

টাকার বিনিময়ে বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৮ জুলাই) বিকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় এই মন্তব্য করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘বিএনপির পতন রংপুর থেকেই শুরু হয়েছে। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করবে না।’

একই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ডিসি, এসপি, ইউএনও ও ওসি যদি আবারও দলীয় পেটুয়াবাহিনীর ভূমিকা নিতে চান, তাহলে তাদের অস্তিত্ব রাখা হবে না।’

একই সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বিএনপি ভোট করে, কিন্তু গণভোট মানে না। এ ধরনের দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।

এদিকে একই অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ বলেন, ‘একটা দল জুলাইকে ধারণ করেনা, অথচ জুলাইকে ভালোভাবে বিক্রি করে।

পথসভা শুরুর আগে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় থেকে পদযাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিষয় : এনসিপি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬

টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

টাকার বিনিময়ে বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৮ জুলাই) বিকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় এই মন্তব্য করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘বিএনপির পতন রংপুর থেকেই শুরু হয়েছে। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করবে না।’

একই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ডিসি, এসপি, ইউএনও ও ওসি যদি আবারও দলীয় পেটুয়াবাহিনীর ভূমিকা নিতে চান, তাহলে তাদের অস্তিত্ব রাখা হবে না।’

একই সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বিএনপি ভোট করে, কিন্তু গণভোট মানে না। এ ধরনের দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।

এদিকে একই অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ বলেন, ‘একটা দল জুলাইকে ধারণ করেনা, অথচ জুলাইকে ভালোভাবে বিক্রি করে।

পথসভা শুরুর আগে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় থেকে পদযাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ