রংপুর    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দেবীগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু: ৮ জনের বিরুদ্ধে মামলা

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ। ছবি: জুফাস নিউজ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ভোর রাতে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঘটনাটি ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

অভিযোগ অনুযায়ী, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মো. মতিয়ার রহমান (৫৭) শিশুটির নানীকে জানান, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। তার কথায় বিশ্বাস করে নানী নাতনিকে ওই বেডে ঘুমাতে দেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোররাত আনুমানিক ৪টার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডে থাকা অন্যদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানায়, অভিযুক্ত তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি জানার পরপরই স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। পরে জানতে পেরেছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : পঞ্চগড় শিশু ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ভোর রাতে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঘটনাটি ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

অভিযোগ অনুযায়ী, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মো. মতিয়ার রহমান (৫৭) শিশুটির নানীকে জানান, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। তার কথায় বিশ্বাস করে নানী নাতনিকে ওই বেডে ঘুমাতে দেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোররাত আনুমানিক ৪টার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডে থাকা অন্যদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানায়, অভিযুক্ত তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি জানার পরপরই স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। পরে জানতে পেরেছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ