রংপুর    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা। ছবি: জুফাস নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, আওয়ামীলীগকে আর ফিরতে দেয়া হবে না। কোন নির্বাচনে আওয়ামীলীগের চিহিৃত কেউ অংশ নিতে পারবে না তবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। 

তিনি বলেন, আওয়ামীলীগের কেউ যদি নির্বাচন করতে প্রস্তুতি নেয় তাহলে প্রতিহত করা হবে। 

তাদের ব্যবসা করুক, উপার্জন করুক আমরা সে দিকে দেখবো না। 

মঙ্গলবার রাতে(২১জুলাই) নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

আখতার হোসেন বলেন, ফ্যাসিস্ট দেশ থেকে বিতারিত হয়েছে এখন বিএনপি যদি ফ্যাসিস্ট হয়ে উঠে তাহলে দেশের মানুষ বসে থাকবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই শেষ হয়ে যায়নি। এখোনো জুলাই আন্দোলন চলমান রয়েছে। শহিদ ওসমান হাদি তারই প্রমাণ। 

বলেন, এনসিপির কর্মীরা পাড়া মহল্লা দখল করবে চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। 

পথসভায় নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ডা. কামরুল হাসান দর্পণকে হাত উচিয়ে জনসম্মুখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারী।

বিষয় : নীলফামারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, আওয়ামীলীগকে আর ফিরতে দেয়া হবে না। কোন নির্বাচনে আওয়ামীলীগের চিহিৃত কেউ অংশ নিতে পারবে না তবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। 

তিনি বলেন, আওয়ামীলীগের কেউ যদি নির্বাচন করতে প্রস্তুতি নেয় তাহলে প্রতিহত করা হবে। 

তাদের ব্যবসা করুক, উপার্জন করুক আমরা সে দিকে দেখবো না। 

মঙ্গলবার রাতে(২১জুলাই) নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

আখতার হোসেন বলেন, ফ্যাসিস্ট দেশ থেকে বিতারিত হয়েছে এখন বিএনপি যদি ফ্যাসিস্ট হয়ে উঠে তাহলে দেশের মানুষ বসে থাকবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই শেষ হয়ে যায়নি। এখোনো জুলাই আন্দোলন চলমান রয়েছে। শহিদ ওসমান হাদি তারই প্রমাণ। 

বলেন, এনসিপির কর্মীরা পাড়া মহল্লা দখল করবে চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। 

পথসভায় নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ডা. কামরুল হাসান দর্পণকে হাত উচিয়ে জনসম্মুখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারী।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ