রংপুর    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ফেনসিডিল, ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির টহলদল হরিপুর উপজেলার বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. শহিদুল ইসলাম (৩০), পিতা: মৃত এরশাদ আলী, গ্রাম: কাঠালডাঙ্গী এবং মো. সানাউল্লাহ (২৯), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: দক্ষিণ মারাধর, ডাকঘর: মুন্নাটলী, থানা: হরিপুর, জেলা: ঠাকুরগাঁও।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ১,৩৮,৯০০ (এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত) টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতও আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়া হবে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ফেনসিডিল, ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির টহলদল হরিপুর উপজেলার বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. শহিদুল ইসলাম (৩০), পিতা: মৃত এরশাদ আলী, গ্রাম: কাঠালডাঙ্গী এবং মো. সানাউল্লাহ (২৯), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: দক্ষিণ মারাধর, ডাকঘর: মুন্নাটলী, থানা: হরিপুর, জেলা: ঠাকুরগাঁও।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ১,৩৮,৯০০ (এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত) টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতও আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়া হবে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ