রংপুর    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার

ছবি: জুফাস নিউজ

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের সুপারিশে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশের ভিত্তিতে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করার পাশাপাশি তাদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

বিষয় : পঞ্চগড়ের খবর দেবীগঞ্জ বোদা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের সুপারিশে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশের ভিত্তিতে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করার পাশাপাশি তাদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ