রংপুর    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

 ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

চার বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাস, ঝুঁকিতে ২৬১ শিক্ষার্থীর জীবন

করাত হাতে বাবাকে হত্যার চেষ্টা, পঞ্চগড়ে যুবকের এক বছরের কারাদণ্ড

জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার

পালিত বোনকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ, তদন্তে উপজেলা প্রশাসন

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার

২২ বছর পর এমপিওভুক্তি: অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের এমবিএ সনদ ব্যবহারের অভিযোগে তেঁতুলিয়ার কলেজ অধ্যক্ষকে ঘিরে বিতর্ক

২২ বছর পর এমপিওভুক্তি: অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের এমবিএ সনদ ব্যবহারের অভিযোগে তেঁতুলিয়ার কলেজ অধ্যক্ষকে ঘিরে বিতর্ক

ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

 ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান
ছবি: জুফাস নিউজ

পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণফোন সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর শিংরোড় বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সুবেদার মো. জাহানুর ইসলাম।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৭৬৫ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন রত্নীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ডাকঘর এলাকার কামারপাড়া গ্রামের আসমূল ইসলামের ছেলে।

তল্লাশির সময় তার কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোন সিম কার্ড উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার পঞ্চগড়ের খবর মাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণফোন সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর শিংরোড় বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সুবেদার মো. জাহানুর ইসলাম।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৭৬৫ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন রত্নীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ডাকঘর এলাকার কামারপাড়া গ্রামের আসমূল ইসলামের ছেলে।

তল্লাশির সময় তার কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোন সিম কার্ড উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ