রংপুর    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উত্তর কুমরপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে বিথী রানী (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় সদর থানায় সাধারন ডায়েরি করে বিথীর পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ পোষ্ট মর্টেমের পর বিথীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বিষয় : শিশুর লাশ কুড়িগ্রাম খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উত্তর কুমরপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে বিথী রানী (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় সদর থানায় সাধারন ডায়েরি করে বিথীর পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ পোষ্ট মর্টেমের পর বিথীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ