রংপুর    বুধবার, ১২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

পদার্থে দুটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

বেরোবিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী শাহে আলম

প্রাথমিক শিক্ষকদের দৈনিক উপস্থিতির তথ্য সময়মতো পাঠানোর তাগিদ

শিক্ষার্থীদের আর কত গিনিপিগ বানানো হবে

শিক্ষার্থীদের আর কত গিনিপিগ বানানো হবে

কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় নজিরবিহীন গাফিলতি: ২০২৬-এর বদলে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা পরীক্ষা

নীলফামারী জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ট্যালেন্টপুলে ৫২৯ জন এবং সাধারণ গ্রেডে ৭১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

পাসের আশায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে ছাত্রীর আবেদন

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশে মিলল অনার্স পরীক্ষার খাতা: শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ

ঠাকুরগাঁও পৌর শহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি লিখিত পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (৯ মে) সকালে খাতাগুলো উদ্ধার হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বড় মাঠের পাশ দিয়ে চলাচলের সময় তারা বেশ কিছু খাতা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিষয়ের উত্তরপত্র। একজন পরীক্ষার্থীর জীবনের চূড়ান্ত পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ নথি এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা হতবাক হয়ে যান।

পরীক্ষার খাতাগুলো সংশ্লিষ্ট পরীক্ষকের নিকট থেকে বা পরিবহনকালে কীভাবে রাস্তার পাশে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই ঘটনায় খাতার নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থার চরম অবহেলাকে দায়ী করছেন। তারা বলছেন, এটি কেবল খাতা হারানো নয়, বরং কয়েকজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার শামিল।

বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের মনে এখন বড় প্রশ্ন— তাদের এই খাতাগুলোর মূল্যায়ন কীভাবে হবে? এই গাফিলতির কারণে তাদের ফলাফল আটকে যাবে কি না, তা নিয়ে তারা দিশেহারা।

বিষয় : ক্যাম্পাস জাতীয় বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশে মিলল অনার্স পরীক্ষার খাতা: শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁও পৌর শহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি লিখিত পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (৯ মে) সকালে খাতাগুলো উদ্ধার হওয়ার পর জেলাজুড়ে তোলপাড় ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বড় মাঠের পাশ দিয়ে চলাচলের সময় তারা বেশ কিছু খাতা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিষয়ের উত্তরপত্র। একজন পরীক্ষার্থীর জীবনের চূড়ান্ত পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ নথি এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা হতবাক হয়ে যান।

পরীক্ষার খাতাগুলো সংশ্লিষ্ট পরীক্ষকের নিকট থেকে বা পরিবহনকালে কীভাবে রাস্তার পাশে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই ঘটনায় খাতার নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থার চরম অবহেলাকে দায়ী করছেন। তারা বলছেন, এটি কেবল খাতা হারানো নয়, বরং কয়েকজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার শামিল।

বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের মনে এখন বড় প্রশ্ন— তাদের এই খাতাগুলোর মূল্যায়ন কীভাবে হবে? এই গাফিলতির কারণে তাদের ফলাফল আটকে যাবে কি না, তা নিয়ে তারা দিশেহারা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ