রংপুর    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

তারাগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ ও স্মার্ট সেবা বুথের উদ্বোধন

তারাগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ ও স্মার্ট সেবা বুথের উদ্বোধন । ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মোনাব্বর হোসেন বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। একই সাথে সেবাপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস চত্বরে নবস্থাপিত ‘স্মার্ট সেবা বুথ’-এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, হয়রানি মুক্ত ডিজিটাল পদ্ধতিতে ই-নামজারি, খতিয়ান ও দাখিলা প্রদান এবং সাধারণ মানুষের মধ্যে ভূমি বিষয়ক আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। ভূমি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিশেষ ক্যাম্পেইনের আওতায় মেলা প্রাঙ্গণ থেকেই সরাসরি স্মার্ট ভূমি সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ ভূমি সেবা বুথ থেকে সেবাপ্রার্থীরা কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই দ্রুত ও সহজে খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে পারবেন।

সচেতনতামূলক সভায় তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

তারাগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ ও স্মার্ট সেবা বুথের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মোনাব্বর হোসেন বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। একই সাথে সেবাপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস চত্বরে নবস্থাপিত ‘স্মার্ট সেবা বুথ’-এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, হয়রানি মুক্ত ডিজিটাল পদ্ধতিতে ই-নামজারি, খতিয়ান ও দাখিলা প্রদান এবং সাধারণ মানুষের মধ্যে ভূমি বিষয়ক আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। ভূমি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিশেষ ক্যাম্পেইনের আওতায় মেলা প্রাঙ্গণ থেকেই সরাসরি স্মার্ট ভূমি সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ ভূমি সেবা বুথ থেকে সেবাপ্রার্থীরা কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই দ্রুত ও সহজে খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে পারবেন।

সচেতনতামূলক সভায় তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ