রংপুরের তারাগঞ্জ উপজেলা আলমপুর পাইকপাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইব্রাহীম তাঁর বাড়ির পাশের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শত্রুতা করে তাঁর পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে।
পরের দিন শুক্রবার (৫ জুন) সকালে ইব্রাহীম পুকুরপাড়ে গিয়ে দেখতে পান শত শত মরা মাছ পানিতে ভেসে রয়েছে। এতে তাঁর বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় ক্ষোভে ও ক্ষয়ক্ষতিতে ভেঙে পড়েছেন মাছ চাষি ইব্রাহীম। এ বিষয়ে জড়িতদের বিচার দাবি করে তিনি বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার এএসআই আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
রংপুরের তারাগঞ্জ উপজেলা আলমপুর পাইকপাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইব্রাহীম তাঁর বাড়ির পাশের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শত্রুতা করে তাঁর পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে।
পরের দিন শুক্রবার (৫ জুন) সকালে ইব্রাহীম পুকুরপাড়ে গিয়ে দেখতে পান শত শত মরা মাছ পানিতে ভেসে রয়েছে। এতে তাঁর বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় ক্ষোভে ও ক্ষয়ক্ষতিতে ভেঙে পড়েছেন মাছ চাষি ইব্রাহীম। এ বিষয়ে জড়িতদের বিচার দাবি করে তিনি বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার এএসআই আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন