রংপুর    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

চার মামলায় আদালতের পরোয়ানা: সৈয়দপুরে ‘ড্রিমপ্লাস’ রিসোর্ট থেকে এমডি তৌহিদ গ্রেপ্তার

সৈয়দপুরে মিনিবাসে চোরাই মদের চালান জব্দ: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

সকালে সন্তান জন্ম দিয়ে দুপুরেই এইচএসসি পরীক্ষা দিলেন তরুণী

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে মো. ইমরান হোসেন (২৬) নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘পেট অ্যান্ড বার্ড হাউস’ নামের প্রতিষ্ঠান থেকে দেশীয় প্রজাতির তিনটি ময়না ও পাঁচটি টিয়া পাখি উদ্ধার করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির মালিক টেকনিক্যাল কলেজপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. ইমরান হোসেনকে (২৬) বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। 

উদ্ধার করা পাখিগুলো সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রংপুর বন-বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এসময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় পাখি শিকার ও বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে মো. ইমরান হোসেন (২৬) নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘পেট অ্যান্ড বার্ড হাউস’ নামের প্রতিষ্ঠান থেকে দেশীয় প্রজাতির তিনটি ময়না ও পাঁচটি টিয়া পাখি উদ্ধার করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির মালিক টেকনিক্যাল কলেজপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. ইমরান হোসেনকে (২৬) বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। 

উদ্ধার করা পাখিগুলো সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রংপুর বন-বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এসময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় পাখি শিকার ও বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ