রংপুর    রোববার, ০২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই’ মিছিল

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বালিয়াডাঙ্গীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা প্রদান

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

তেগাছিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপির স্ত্রী অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ

পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-2 আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম-এর সহধর্মিণী অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ।। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-2 আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম-এর সহধর্মিণী অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ।

পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল, মজিবর, আসির উদ্দিন, জুলফিকারসহ অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর, রান্নাঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অগ্নিকাণ্ডের ভয়াবহতার বর্ণনা তুলে ধরলে তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি বলেন, “একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই, স্বপ্ন এবং দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা, বসবাসের সংকট এবং দৈনন্দিন প্রয়োজনীয়তার বিষয়েও খোঁজখবর নেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং ধনতলা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি সেলিম জাভেদ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের একাধিক বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দৈনন্দিন ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এতে পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক পরিবার বর্তমানে আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের কোনো মালামালই প্রায় রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের প্রাণপণ চেষ্টা ও সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এর আগেই সর্বস্ব হারায় কয়েকটি পরিবার। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনা করেছেন।

পরিদর্শন শেষে অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তাঁর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। তারা দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬

তেগাছিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপির স্ত্রী অধ্যাপক ডাঃ হাসিনা আফরোজ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ