রংপুর    বুধবার, ২৪ জুন ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ছাদ থেকে পড়ার আগে মোবাইল ‘ফ্যাক্টরি রিসেট’ করেন নুজসাত, আত্মহত্যা প্ররোচনা মামলায় আটক মেডিকেল শিক্ষার্থী

ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য এক যুবক আটক

রংপুর নগরীতে হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পুলিশ

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, যোগাযোগ হুমকির মুখে

হাঁড়িভাঙ্গা আম ঘিরে জমজমাট পদাগঞ্জ হাট

হাঁড়িভাঙ্গা আম ঘিরে জমজমাট পদাগঞ্জ হাট

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার
গ্রেপ্তার শাহরিয়ার আহমেদ। মঙ্গলবার দুপুরে রংপুরের কোতোয়ালি থানায়। ছবি: জুফাস নিউজ

রংপুর নগরের একটি হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহানের (১৮) মৃত্যুর ঘটনায় তাঁর সাবেক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় মামলা করেন নুজসাতের বাবা নজরুল ইসলাম।

গ্রেপ্তার শাহরিয়ার আহমেদ (২৪) রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি নগরের ধাপ চিকলীভাটা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ছাদ থেকে পড়ে যাওয়ার আগে নুজসাত তাঁর মুঠোফোনের সব তথ্য মুছে ফেলেছিলেন। তবে সিমের কল রেকর্ড বিশ্লেষণ করে শাহরিয়ারের সঙ্গে সর্বশেষ ফোনালাপের তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে নগরের ধাপ এলাকা থেকে শাহরিয়ার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি একসময় নুজসাতকে প্রাইভেট পড়াতেন। তদন্তে দুজনের মধ্যে প্রায় ৯ থেকে ১০ মাসের প্রেমের সম্পর্কের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রংপুরের কোতোয়ালি থানায় নুজসাতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদের (২৪) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন নুজসাতের বাবা নজরুল ইসলাম। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে তিনি মেয়ের মুঠোফোন পান, যেখানে বার্তাসহ বিভিন্ন তথ্য মুছে ফেলা অবস্থায় ছিল। পরে বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন, প্রাইভেট শিক্ষক শাহরিয়ারের সঙ্গে তাঁর মেয়ের একসঙ্গে তোলা ছবি ও কথোপকথনের বার্তা ফোনে ছিল। এজাহারে তিনি আরও উল্লেখ করেন, শাহরিয়ারের মানসিক নির্যাতনের কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

থানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের কাছে শাহরিয়ার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নুজসাত আমার ছাত্রী ছিল। চারজনের একটি ব্যাচে সে আমার কাছে পড়ত। একপর্যায়ে আমি বুঝতে পারি, সে আমাকে পছন্দ করে। তখন আমি ওই ব্যাচ থেকে সরে আসি। পরে তার মায়ের অনুরোধে তাকে অন্য একটি ব্যাচে নিই; কিন্তু সেখানেও সে আমাকে পছন্দ করত এবং বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কথা বলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করত। পরে আমি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই।’ তিনি দাবি করেন, প্রায় তিন মাস আগে নুজসাতকে পড়ানো বন্ধ করেছেন। এই মৃত্যুর ঘটনায় তাঁর কোনো দায় নেই। 

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘শাহরিয়ারের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছি। এ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে বলে আমরা তাঁকে প্রথমে হেফাজতে নিই। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সোমবার বিকেলে রংপুর নগরের পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছাদ থেকে পড়ে নুজসাতের মৃত্যু হয়। তিনি নগরের খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজে সোমবার বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাতকে হোটেলের ছাদে উঠতে দেখা যায়। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি মুঠোফোন ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার এক পর্যায়ে তাঁকে নিচে পড়ে যেতে দেখা যায়।

বিষয় : গ্রেপ্তার রংপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ