ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।
সোমবার (২৯ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পরিচালিত নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. রাজা হাসান রাজু (২৯), পিতা– মো. দারাব উদ্দীন এবং মো. রাফায়েল হাসান হৃদয় (১৮), পিতা– মো. নবীর হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন