রংপুর    বুধবার, ১৫ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

বুধবার এইচএসসি পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা, পরীক্ষা শেষে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়

দিনভর সড়কে অবস্থানের পর আগামীকাল বুধবার পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাতের মধ্যে যদি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত না আসে তাহলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এমন সিদ্ধান্ত নিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা কলেজের ছাত্র পরিচয়ে মিরাজ নামে একজন এ তথ্য জানান। সংসদ ভবনের সামনে থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় সংসদ ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থী এসে এ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়।

এর আগে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা সড়ক আটকে দেয়। তখন বেশকিছু রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায়। পরে সড়কের এক পাশ থেকে অ্যাম্বুলেন্স ছেড়ে দিলে সেখানে আরেক পাশের শিক্ষার্থীরা ফের আটকে দেয়। এসময় গাড়ি চালকদের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সেখানে বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। তবে পরে তা অস্বীকারও করেন শিক্ষার্থীদের একটি পক্ষ।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এর আগে দুপুরে কয়েকজন বহিরাগত ও এসএসসি পরীক্ষার্থী পরিচয় দেয়া যুবক রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সড়কে নামেন। এ সময় তাদের ছাত্র পরিচয় শনাক্ত করা যায়নি। একাধিক যুবকের কাছে কোনো কলেজের আইডি কার্ডও পাওয়া যায়নি। এদিকে রাজধানীর উত্তরায় দশম শ্রেণির এক ওয়াকিটকি নিয়ে সড়কে নেমে আসেন বলে একটি ভিডিয়ো ফেসবুকে ভাইরাল হয়।

বিষয় : শিক্ষামন্ত্রী পদত্যাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বুধবার এইচএসসি পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা, পরীক্ষা শেষে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

দিনভর সড়কে অবস্থানের পর আগামীকাল বুধবার পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাতের মধ্যে যদি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত না আসে তাহলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এমন সিদ্ধান্ত নিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা কলেজের ছাত্র পরিচয়ে মিরাজ নামে একজন এ তথ্য জানান। সংসদ ভবনের সামনে থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় সংসদ ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থী এসে এ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়।

এর আগে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা সড়ক আটকে দেয়। তখন বেশকিছু রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায়। পরে সড়কের এক পাশ থেকে অ্যাম্বুলেন্স ছেড়ে দিলে সেখানে আরেক পাশের শিক্ষার্থীরা ফের আটকে দেয়। এসময় গাড়ি চালকদের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সেখানে বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। তবে পরে তা অস্বীকারও করেন শিক্ষার্থীদের একটি পক্ষ।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এর আগে দুপুরে কয়েকজন বহিরাগত ও এসএসসি পরীক্ষার্থী পরিচয় দেয়া যুবক রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সড়কে নামেন। এ সময় তাদের ছাত্র পরিচয় শনাক্ত করা যায়নি। একাধিক যুবকের কাছে কোনো কলেজের আইডি কার্ডও পাওয়া যায়নি। এদিকে রাজধানীর উত্তরায় দশম শ্রেণির এক ওয়াকিটকি নিয়ে সড়কে নেমে আসেন বলে একটি ভিডিয়ো ফেসবুকে ভাইরাল হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ