রংপুর    বুধবার, ১৫ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সৈয়দপুরে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মিছিল

সৈয়দপুরে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মিছিল। ছবি: জুফাস নিউজ

সারাদেশে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে সৈয়দপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় পরীক্ষার্থীরা।

আজ সকালে নীলফামারীর সৈয়দপুর পাঁচমাথা মোড়ে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাধারণ পরীক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির চলমান অনিশ্চয়তা দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করার জোর দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে কর্মসূচি শেষ করেন পরীক্ষার্থীরা।

বিষয় : সৈয়দপুরের খবর পদত্যাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সৈয়দপুরে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মিছিল

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সারাদেশে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে সৈয়দপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় পরীক্ষার্থীরা।

আজ সকালে নীলফামারীর সৈয়দপুর পাঁচমাথা মোড়ে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাধারণ পরীক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির চলমান অনিশ্চয়তা দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করার জোর দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে কর্মসূচি শেষ করেন পরীক্ষার্থীরা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ