রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

সকালে সন্তান জন্ম দিয়ে দুপুরেই এইচএসসি পরীক্ষা দিলেন তরুণী

সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন ও আল সামস হোটেলে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুর এর ‘মেকা বটস’ দল

সৈয়দপুরে অর্ধশত মেধাবী শিক্ষার্থী পেলেন বাইসাইকেল

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ

দলীয় কার্যক্রম জোরদারের প্রত্যাশায় সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে শতবর্ষী ৩৩ গাছ কাটার নিলাম ‘অনিবার্য কারণে’ স্থগিত: রেলওয়ের বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা, সংরক্ষণের দাবি স্থানীয়দের

জুলাই শহীদ ও আহতদের স্মরণে  সৈয়দপুরে দোয়া মাহফিল, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোঃ মোস্তাফিজুর রহমান

'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোঃ মোস্তাফিজুর রহমান। ছবি: জুফাস নিউজ

'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি উপজেলার শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিদ্যালয়ের কাবদলের ইউনিট লিডার (এ এল টি) হিসেবে কর্মরত আছেন। 

জাতীয় পর্যায়ে এই গৌরবময় পদক অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীমহলে আনন্দের বন্যা বইছে।

এক প্রতিক্রিয়ায় মোঃ মোস্তাফিজুর রহমান জানান, “আলহামদুলিল্লাহ। এটি আমার জীবনের এক অবিস্মরণীয় প্রাপ্তি। এই সম্মান শুধু আমার একার নয়; আমার বিদ্যালয়, প্রিয় শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী সবার। যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় আজকের এই অর্জন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”তিনি আরও বলেন, “এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রমে আরও বেশি আন্তরিকতার সহিত কাজ করতে অনুপ্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ। আমি আমার আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।”

শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের এই সাফল্যে শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর এই অর্জন সৈয়দপুর তথা পুরো নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্কাউটিং সম্প্রসারণে এক নতুন দিগন্তের সূচনা করবে।

বিষয় : সৈয়দপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোঃ মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি উপজেলার শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিদ্যালয়ের কাবদলের ইউনিট লিডার (এ এল টি) হিসেবে কর্মরত আছেন। 

জাতীয় পর্যায়ে এই গৌরবময় পদক অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীমহলে আনন্দের বন্যা বইছে।

এক প্রতিক্রিয়ায় মোঃ মোস্তাফিজুর রহমান জানান, “আলহামদুলিল্লাহ। এটি আমার জীবনের এক অবিস্মরণীয় প্রাপ্তি। এই সম্মান শুধু আমার একার নয়; আমার বিদ্যালয়, প্রিয় শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী সবার। যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় আজকের এই অর্জন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”তিনি আরও বলেন, “এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রমে আরও বেশি আন্তরিকতার সহিত কাজ করতে অনুপ্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ। আমি আমার আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।”

শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের এই সাফল্যে শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর এই অর্জন সৈয়দপুর তথা পুরো নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্কাউটিং সম্প্রসারণে এক নতুন দিগন্তের সূচনা করবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ