রংপুর    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেবীগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু: ৮ জনের বিরুদ্ধে মামলা

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত, দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় বিপুল চন্দ্র রায় (৩৩)। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

অনলাইন জুয়ার খেলার কারণে সৃষ্ট দেনার চাপ এবং মানসিক চাপে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। তবে বিষয়টি তদন্ত করলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

নিহত বিপুল চন্দ্র রায় একই এলাকার বাসিন্দা জগেশ চন্দ্র রায়ের ছেলে।

তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও বিপুলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।এ সময় তাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মূসা জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয় : আত্মহত্যা পঞ্চগড়ের খবর অনলাইন জুয়া দেবীগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত, দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

অনলাইন জুয়ার খেলার কারণে সৃষ্ট দেনার চাপ এবং মানসিক চাপে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। তবে বিষয়টি তদন্ত করলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

নিহত বিপুল চন্দ্র রায় একই এলাকার বাসিন্দা জগেশ চন্দ্র রায়ের ছেলে।

তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও বিপুলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।এ সময় তাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মূসা জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ