প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে। এসময় তিনি এ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন এবং সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দুইদিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা হারিকেন সামনে নিয়ে বসে প্রতিবাদ করছে- ‘গ্যাস-বিদ্যুৎ দে’। কিন্তু তাদের পেছনে চলছে ফ্যান। বাতাস খাচ্ছে আর সামনে বলছে, ‘বিদ্যুৎ চাই’। এই হচ্ছে তাদের হঠকারিতা।
প্রধানমন্ত্রীর এ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গতকালকের কর্মসূচির সমালোচনা করে বললেন, সামনে হারিকেন নিয়ে বসে আছে, পেছনে তাদের ফ্যান চলছে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার অবগতির জন্য জানাচ্ছি ফ্যান আর মাইক জেনারেটর দিয়ে চলছিল। কর্মসূচি চলাকালে ঐ এলাকায় বিদ্যুৎ ছিল না অধিকাংশ সময়।’

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন