অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালির ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী রয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর টার্মিনালে অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালি খাবারের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রংপুর নগরীতে অপরাধ দমন ও পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে ক্যাফে গ্রিন ভ্যালি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। রংপুর নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের অভিযান।
বিষয় : অভিযান রংপুরের খবর অনুসন্ধান

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালির ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী রয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর টার্মিনালে অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালি খাবারের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রংপুর নগরীতে অপরাধ দমন ও পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে ক্যাফে গ্রিন ভ্যালি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। রংপুর নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের অভিযান।

আপনার মতামত লিখুন