মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. লতিফর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকায় লতিফর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে বাড়ির একটি কক্ষে খাটের নিচে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে ২০ বোতল ফেন্সিবিল ও ২৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট পরিমাণ ৪ দশমিক ৫ লিটার।
এর মধ্যে ফেন্সিবিল ২ লিটার এবং এসকাফ ২ দশমিক ৫ লিটার বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।
অভিযান শেষে উদ্ধার করা মাদক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার লতিফর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেছেন পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন