রংপুর    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নিত্যপণ্যের দাম কমানো এবং জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার পর রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে।

লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আয়োজকরা জানিয়েছেন, এই লংমার্চে সহস্রাধিক যানবাহন অংশ নিচ্ছে।

রংপুরে মূল সমাপনী সমাবেশের আগে ঢাকা-রংপুর মহাসড়কের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত পথসভাগুলো অনুষ্ঠিত হবে—গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় রংপুরের জিলা স্কুল মাঠে বিশাল সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে স্বাগত জানাতে আসা জনতার উদ্দেশ্যে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে বিরোধী দলের প্রথম বৃহৎ কর্মসূচি হিসেবে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়। ওই কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা-রংপুর লংমার্চ ঘিরেও জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। লংমার্চটি শান্তিপূর্ণভাবে সফল করতে সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বঘোষিত ৬ দফা দাবির মধ্যে ছিল—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। পরবর্তীতে এর সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি এবং সর্বশেষ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত হয়ে তা ৮ দফায় রূপ নেয়।

বিষয় : লংমার্চ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ