রংপুর    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটের সাবেক ছাত্র লীগ নেতা গ্রেফতার

ছবি: জুফাস নিউজ

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাব্বিকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা সংলগ্ন ‘মা ডিম আড়ত’ নামের তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিবুল ইসলাম রাব্বি লালমনিরহাট পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মো. ফজলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর রাকিবুল ইসলাম রাব্বিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : গ্রেপ্তার আওয়ামী লীগ ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের সাবেক ছাত্র লীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাব্বিকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা সংলগ্ন ‘মা ডিম আড়ত’ নামের তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিবুল ইসলাম রাব্বি লালমনিরহাট পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মো. ফজলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর রাকিবুল ইসলাম রাব্বিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ