রংপুর    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন সকালে কপ-৩১ সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। 

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সম্ভাবনা যাচাই করতে চাই। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আমরা আশা করি, আপনারা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য হলো, এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে একটি ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়া। 

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, পাট ও অন্যান্য পচনশীল পণ্যকে আমরা আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। এ লক্ষ্যে বাংলাদেশ একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করেছে। গতকালের বৈঠকে আমরা এ প্রস্তাবটি তুলে ধরেছি এবং তিনি বিষয়টি অত্যন্ত প্রশংসা করেছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি বেশ ব্যস্ততায় কাটছে। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন তিনি। এসব বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হতে পারে। 

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন সকালে কপ-৩১ সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। 

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সম্ভাবনা যাচাই করতে চাই। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আমরা আশা করি, আপনারা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য হলো, এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে একটি ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়া।  

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, পাট ও অন্যান্য পচনশীল পণ্যকে আমরা আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। এ লক্ষ্যে বাংলাদেশ একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করেছে। গতকালের বৈঠকে আমরা এ প্রস্তাবটি তুলে ধরেছি এবং তিনি বিষয়টি অত্যন্ত প্রশংসা করেছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি বেশ ব্যস্ততায় কাটছে। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন তিনি। এসব বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হতে পারে। 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ