দীর্ঘ ১৭ বছর তিনি ছিলেন রাজনীতির মাঠ থেকে বহু দূরে। নির্বাসনে কাটিয়েছেন জীবনের অসংখ্য মূল্যবান প্রহর। মা ও মাতৃভূমির জন্য মন কাঁদলেও- দেশের মাটির ঘ্রাণ নেওয়া যেন ছিল অলীক স্বপ্ন।
কিন্তু অলীকও যে কখনো সত্য হতে পারে! বাস্তব হতে পারে কল্পনারও অতীত কোনো দুঃসাহসিক স্বপ্ন! চব্বিশের গণঅভ্যুত্থান যেন এমনই এক ধ্রুব সত্য। চাক্ষুস প্রমাণ।
দীর্ঘ কারাবরণ, রাজনৈতিক প্রতিকূলতা আর নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত তিনি ফিরেছেন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জনগণের ভোটে তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ ৬২তম জন্মদিনে তারেক রহমানের জীবনের গল্প যেন সংগ্রাম, প্রত্যাবর্তন ও নতুন স্বপ্নের এক দীর্ঘ অধ্যায়।
পৈত্রিক নিবাস বগুড়ার গাবতলীতে হলেও, তারেক রহমানের জন্মস্থান এই ইটপাথরের যান্ত্রিক শহর ঢাকায়। ২০ নভেম্বর ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি। মা বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও তৃণমূল থেকে নিজের রাজনৈতিক পথচলা শুরু করেন তারেক রহমান।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০০১ সালের নির্বাচনেও দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী কৌশল বাস্তবায়নে ছিলেন স্বতঃস্ফুর্ত সক্রিয়। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। পরে সারা দেশে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে কাজ করেন।
তবে তার রাজনৈতিক পথচলা মোটেই সহজ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় পড়েন। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর শুরু হয় অযাচিত দীর্ঘ নির্বাসিত জীবন।
দেশের বাইরে থেকেও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন তারেক রহমান। ২০১৮ সালে মা খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেই দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখা এবং নেতাকর্মীদের পরিচালনা করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার পথ তৈরি হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর মা বেগম খালেদা জিয়াকে হারান তিনি। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি ২১১টি আসনে জয়লাভ করে। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়া তাঁর জীবনের বড় অর্জন। তবে সরকার পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দল পরিচালনার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন নিশ্চিত করাই এখন তাঁর সরকারের সামনে বড় পরীক্ষা।
৬২তম জন্মদিনে তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ সংগ্রামের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও তাঁর নেতৃত্বের প্রকৃত সার্থকতা নির্ভর করবে জনগণের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং মানুষের জীবনমান উন্নয়নের ওপর।
জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদসংস্থা (বাসস), উইকিপিডিয়া, বিএনপি
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মদিন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন