রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এন্তাজুল হক ওরফে সাদ্দাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকায় সাদ্দামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত ৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম ওই এলাকার আব্দুল মুজিদের ছেলে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে; তাই পুলিশের এই ঝটিকা অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন