রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন বাসফোর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার মাছ বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ মে) রাত আনুমানিক ৯টার দিকে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মাছ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রিপন বাসফোরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন বাসফোর তারাগঞ্জ উপজেলার সুইপার পট্টি গ্রামের বাবুলাল বাসফোরের ছেলে। এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
তারাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন