রংপুর    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

রংপুরের পীরগঞ্জে শুরু হলো ৩ দিন ব্যাপী ভূমিমেলা-২০২৬

রংপুরের পীরগঞ্জে শুরু হলো ৩ দিন ব্যাপী ভূমিমেলা-২০২৬। ছবি: জুফাস নিউজ

পীরগঞ্জে শুরু হলো ভূমিমেলা-২০২৬, জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান “জনবান্ধব ও সহজ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে” রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমিমেলা-২০২৬।

রংপুরের পীরগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে “ভূমিমেলা-২০২৬”। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইনে নামজারি, খাজনা প্রদান ও ভূমি জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রংপুরের পীরগঞ্জে শুরু হলো ৩ দিন ব্যাপী ভূমিমেলা-২০২৬

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

পীরগঞ্জে শুরু হলো ভূমিমেলা-২০২৬, জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান “জনবান্ধব ও সহজ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে” রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমিমেলা-২০২৬।

রংপুরের পীরগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে “ভূমিমেলা-২০২৬”। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইনে নামজারি, খাজনা প্রদান ও ভূমি জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ