ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। আজ রোববার তিনি পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠিয়েছেন। ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।১০ মাসের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করেছিল। সেই পর্ষদে ওবায়েদ উল্লাহ আল মাসুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
তিনি পদত্যাগ করার পর গত বছরের আগস্ট মাসে ড. জুবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষক।
দীর্ঘ কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। এছাড়া বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বিভিন্ন দেশে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। অধ্যাপক জুবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ছিলেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন